মিথুন-বিজয়দের ওয়ানডে মিশন শুরু কাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। আগামীকাল ৯ অক্টোবর সকাল ১০ টায় শ্রীলঙ্কায় প্রেমাদাসায় মাঠে নামবে দুই দল।

এর আগে বৃষ্টি বাধাঁয় চারদিনের দুটি ম্যাচই ড্র হয়। চারদিনের দুই ম্যাচের সিরিজ শেষে দেশে ফিরেছেন মুমিনুল হক,জহুরুল ইসলাম অমি,সাদমান ইসলাম,সালাহউদ্দীন সাকিল ও মেহেদী হাসান মিরাজরা। এর আগে মাত্র এক ম্যাচেই খেলেই দুর্গা পুজার কারনে দেশে ফিরেন ওপেনার সৌম্য সরকার।

মঙ্গলবার মুমিনুল মিরাজরা দেশে ফিরলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দেশ থেকে পাঠানো পাঁচজন ক্রিকেটারকে। মিথুন, বিজয়দের সাথে ওয়ানডে সিরিজে যোগ দিতে আবু হায়দার রনি, আফিফ হাসান ধ্রুব,নাঈম শেখ,আরিফুল হক ও সাইফ হাসানরা দেশ ত্যাগ করেন।

চারদিনের ম্যাচ গুলো হেড কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গারভেল্ট মাঠে বসে দেখলেও থাকছেন না ওয়ানডে সিরিজের ম্যাচ গুলোতে। চারদিনের ম্যাচ শেষে দক্ষিন আফ্রিকায় চলে গেছেন দুই কোচ। তবে দলের সাথে আছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »