নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ অনুর্ধ্ব -১৯ দল এখন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অবস্থান করছে নিউজিল্যান্ডে। বেশ কিছুদিন হলো খুব ব্যস্ত সময় পার করছে টাইগার যুবারা। গত মাসে এশিয়া কাপ শেষ হতে না হতেই পাড়ি জমান নিউজিল্যান্ডে। টাইগার যুবাদের নিয়ে আরও নতুন করে ভাবছে ক্রিকেট বোর্ড।
টাইগার যুবারা নিউজিল্যান্ডে অবস্থান করলেও গত দুই দিন হলো বেশ কিছু যুব খেলোয়াড়কে অনুশীলন করতে দেখা গেছে বিসিবির একাডেমি মাঠে যারা কি সম্প্রতি অনুর্ধ্ব ১৯ দলেও খেলেছে। হঠাৎ এমন কিছু দেখেই সাংবাদিকরা জানতে এগিয়ে যান তাদের কাছে আর যেতেই বেরিয়ে এখন অনুশীলন ক্যাম্প করার উদ্দেশ্য। বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করেন বিসিবির কোচ সোহেল ইসলাম।
কয়েক দিন আগে শোনা যাচ্ছিলো বাংলাদেশের সব দলকে ঢেলে নতুন করে সাজানো হবে আর সেটাকে মাথায় রেখেই অনুর্ধ্ব ১৯ দলের পাইপলাইন তৈরী করছেন বিসিবি। বর্তমান সময়ে দুর্দান্ত সময় পার করছেন অনুর্ধ্ব ১৯ দল। ইংল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে অসাধারণ পারফরম্যান্স, এগিয়া কাপে রানার্সআপ সহ নিউজিল্যান্ড সিরিজেও পাচ্ছেন সাফল্য।
বিসিবির এমন পরিকল্পনার কারন জানতে চাইলে বিসিবি কোচ সোহেল ইসলাম বলেন, ‘জাতীয় দল, এইচপি সব দলেরই ব্যাপআপ এই অনুর্ধ্ব ১৯ দল। এখান থেকে হঠাৎ করে যে কেউ জাতীয় দলে যখন তখন চান্স পেতে পারে তাদের ব্যাকআপ হিসেবেই মূলত পাইপলাইন তৈরী করা হচ্ছে। শুধু দল গঠনেই সীমাবদ্ধ রাখা হয়নি সুযোগ আছে ম্যাচ খেলারও।’
