‘ম্যাশভক্ত’ দুই হোটেল বয় নিয়ে ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের জন্মদিন পালন করলো নিউজ ক্রিকেট ২৪

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল ৫ অক্টোবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার জন্মদিন উপলক্ষে সিলেটে নিউজ ক্রিকেট ২৪ ডট কমের ছিল এক অনন্য আয়োজন। ‘ম্যাশভক্ত’ দুই হোটেল বয়কে নিয়ে উদযাপন করা হয়েছে জন্মদিন। নিউজ ক্রিকেট ২৪ ডট কমের স্টাফ রিপোর্টার দুর্জয় দাশ গুপ্তের আয়োজনে কেক কেটে টীম টাইগার্সের অধিনায়কের জন্মদিন পালন করা হয়েছে।

মাশরাফি বিন মোর্ত্তজা, যার হাত ধরে রচিত হয়েছে বাংলার ক্রিকেটের বদলে যাওয়ার গল্প। ১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ারে যিনি বারবার ইনজুরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বাংলাদেশের ক্রিকেটকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর জন্মদিনে নিউজ ক্রিকেট ২৪ ডট কম খুঁজে বের করে দুই হোটেল বয়কে যারা কিনা একজন মাশরাফিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। মাশরাফিকে দেখেই এই দুজন শিখেছেন অল্পতে হাল ছেড়ে না দিয়ে বারবার ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা করার।

গতকাল ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পা রাখলেন বাংলাদেশ ওয়ান ডে অধিনায়ক। তাঁর জন্মদিন উদযাপনের অংশ হতে পেরে নিউজ ক্রিকেট ২৪ ডট কমকে কৃতজ্ঞতা জানিয়েছেন এই দুই হোটেল বয়। এ ব্যাপারে স্টাফ রিপোর্টার দুর্জয় দাশ গুপ্ত জানালেন, ‘আমরা চাচ্ছিলাম মাশরাফি বিন মোর্ত্তজার জন্মদিনে এমন মানুষদের খুঁজে বের করতে যারা ব্যক্তিগত জীবনে একজন মাশরাফিকে বুকে ধারণ করেন, অবশেষে আমরা তাদেরকে পেয়েছি। আর এতেই বাংলাদেশ অধিনায়কের জন্মদিনটাকে স্মরণীয় করে রেখেছে নিউজ ক্রিকেট ২৪ ডট কম পরিবার।’

এছাড়া জন্মদিন উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ ক্রিকেট ২৪ ডট কমের সিলেট প্রতিনিধি আওলাদ হোসেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »