নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৩টি একদিনের এবং টি২০ আনঅফিশিয়াল ম্যাচ খেলতে বাংলাদেশে আসেছে ভারতীয় নারী-এ দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকাল সাড়ে ন’টায় প্রথম একদিনের ম্যাচ খেলতে নামেন দু’দল।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ নারী-এ দলের অধিনায়ক শায়লা শারমিন। শুরুতে ব্যাটিং এ নেমে মাত্র ১০৪ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। কানওয়ার এবং সুশ্রী দিবিয়াদর্শিনির বোলিং তোপে ৪৫ ওভার ৩ বলে মাত্র ১০৪ রান করে স্বাগতিক শিবির। সর্বোচ্চ ১৭ রান করেন নিগার সুলতানা জতি এবং ফাহিমা খাতুন।
১৯ রানের মাথায় পর পর দুই ওভারেই দুই ওপেনারকে ফেরান ভারতীয় বোলার তনুশ্রী সরকার। এবং অপর ওপেনার শারমিন আক্তার সুপ্তাকে ফেরান সিমরান দিল বাহাদুর।
ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন কানওয়ার এবং সুশ্রী দিবিয়াদর্শিনি। দুজনেই ৩টি করে উইকেট শিকার করেন যথাক্রমে ২২ ও ১৩ রানের বিনিময়ে।
জবাবে ব্যাটিং এ নেমে কোন তাড়াহুড়ো করেনি ভারতীয় নারী-এ দলের ব্যাটসম্যানরা। ২০ রান এবং ৪৪ রানের মাথায় দুটি উইকেট পরে গেলেও তনুশ্রী সরকারকে সাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যায় ওপেনার নুঝাত পারভীন। ৬১ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। নিজেও পেয়েছেন দুর্দান্ত অর্ধশতকের দেখা। ১০৮ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন নুঝাত। ইনিংসে ছিলো ৬টি দৃষ্টিনন্দন চারের মার।
৭১ বলে ২৯ রান করে অপর অপরাজিত ব্যাসম্যান তনুশ্রী সরকার। তিনি হাঁকিয়েছেন ২টি চারের মার। জয়সূচক রানটি আসে তার ব্যাট থেকেই। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।
বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন রুমানা আহমেদ এবং শায়লা শারমিন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ নারী-এঃ ১০৪/১০(৪৫.৩)
নিগার সুলতানা জতি ১৭(৩২), ফাহিমা খাতুন ১৭(৩৭)।
সুশ্রী দিবিয়াদর্শিনি ১০-৪-১৩-৩, কানওয়ার ৮.৩-১-২২-৩।
ভারত নারী-এঃ ১০৫/২(৩৭.৫)
নুঝাত পারভীন ৫১(১০৮), তনুশ্রী সরকার ২৯(৭১)।
রুমানা আহমেদ ৬-১-২৬-১, শায়লা শারমিন ৪-০-১১-১।
ফলঃ ভারত নারী-এ দল ৮ উইকেটে জয়ী।
