সিলেট বিভাগীয় দলের অধিনায়ক হলেন অলক কাপালি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লীগ। এ আসরকে একটি পরিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি )। জাতীয় ক্রিকেট লীগের এবারের আসরের প্রথম ম্যাচের সিলেট বিভাগীয় দলের ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যার অধিনায়ক করা হয়েছে অভিজ্ঞ অলক কাপালিকে।

দলটিতে সিনিয়র ও জুনিয়র সংমিশ্রণ করে সাজানো হয়েছে। দলটিতে সিনিয়র ক্রিকেটার যেমন রয়েছে তেমনি রয়েছে তরুণ ক্রিকেটাররা। আগামী ১০ অক্টোবর সিলেট বিভাগীয় দলের প্রতিপক্ষ হচ্ছে বরিশাল বিভাগ। ম্যাচটা অনুষ্ঠিত হবে রাজশাহীতে।

দলটির এবারের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন রাজিন সালেহ। তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন। এছাড়াও দলটির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক সাবেক ক্রিকেটার ফরহাদ কোরেশি। আর দলটির অধিনায়ক হয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার অলক কাপালি।

অলক কাপালি এবার বিপ টেস্টেও অসাধারণ করেছেন। যেখানে অনেক তরুণ ক্রিকেটাররা খারাপ করলেও অলক কাপালি বিপ টেস্টে ১২.১ তুলেছেন। বয়স হয়ে গেলেও তিনি তার ফিটনেস ধরে রেখেছেন। এবার অভিজ্ঞ অলক কাপালির অধীনে সিলেট ভালো কিছুর প্রত্যাশা করতেই পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »