“ফাইনালের টিকিট বিক্রি শুরু”

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ ২৪ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি ঘটতে চলেছে। আর এ ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার বারুদ যেনো খসে পড়ছে। এই উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি শুরু আজ।

‘ওভাই’ সিরিজের এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে এ সিরিজের প্রথম তিন ম্যাচও এ মাঠেই অনুষ্ঠিত হয়েছিলো। পরের তিন ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো চট্টগ্রামে। আর আবারো ঢাকায় ফিরছে এ সিরিজ। আগামীকাল (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় মিরপুরে ফাইনাল জয়ের জন্য লড়াই করবে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান।

টিকিটের মূল্যটা অপরিবর্তিতই রয়েছে। এ সিরিজের প্রথম তিন ম্যাচে অর্থাৎ ঢাকা পর্বে যে মূল্য নির্ধারিত ছিলো, ঠিক একই মূল্য ফাইনাল ম্যাচের জন্যও নির্ধারণ করা হয়েছে।

টিকিটের মূল্যঃ

ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটে খেলা দেখতে খরচ করতে
হবে মাত্র ১০০ টাকা।

সাউদার্ন ও নর্দার্ন স্ট্যান্ডের প্রতিটি টিকিট ক্রয় করতে হবে ১৫০ টাকায়।

শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে৩০০ টাকা করে।

ভিআইপি লাউঞ্জের টিকিটের মূল্য ৫০০ টাকা।

গ্র্যান্ড স্ট্যান্ডের মূল্য ধরা হয়েছে ১০০০ টাকা।

বিসিবি হসপিটালিটি লাউঞ্জের টিকিটে খেলা উপভোগ করতে খরচ হবে ২০০০ টাকা।

উল্লেখ্য, ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথ থেকে টিকিট সংগ্রহ করতে হবে। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকিট বিক্রি বহাল থাকবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »