অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালেও মাঠে নামছে টাইগাররা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ। আর এ ম্যাচকে কেন্দ্র করে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূল লড়াইয়ে অপরিবর্তিত স্কোয়াডই রাখা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম পর্বের জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো, ফাইনালেও ওই একই স্কোয়াড বহাল রয়েছে।

ত্রিদেশীয় এই টুর্নামেন্টে প্রত্যেকটি দল ফাইনাল ছাড়া ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। চার ম্যাচের মধ্যে ৩টিতে জয় লাভ করে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে স্বাগতিক বাংলাদেশ ও চার ম্যাচে ২টি তে জয় লাভ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান আফগানদের। ফলে ‘ওভাই’ ট্রফির ফাইনালে মুখোমুখি হচ্ছে এ দুই দল। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়বে এ দুই দল। স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে যথারীতি সন্ধ্যা সাড়ে ৬ টায়।

১৫ সদস্যের স্কোয়াডঃ সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব ও নাজমুল হোসেন শান্ত।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »