নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের সাথে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আগামীকাল ২৩ শে সেপ্টেম্বর সোমবার ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের সাথে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলের নিয়মিত অধিনায়ক আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বিসিবি।
১৫ সদস্যের দলের সাথে আরও রাখা হয়েছে আরও ৬ জনকে তারা হলেন অমিত হাসান প্রান্তিক,নওরোজ নাবিল,আশরাফুল ইসলাম সিয়াম,মোহাম্মদ রিশাদ হোসেন,মোহাম্মদ শাহিন আলম ও মিনহাজুর রহমান মোহান্না।
আগামী ২৯ শে সেপ্টেম্বর থেকে ১৩ ই অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই ৫ ম্যাচের ওয়ানডে সিরিজটি। এর আগে অবশ্য ২৭ শে সেপ্টেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে এই দুই দলের । ২৯ শে সেপ্টেম্বর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজ তারপর ২,৬,৯ ও ১৩ তারিখ হবে বাকি ম্যাচ গুলো।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড : আকবর আলী (অধিনায়ক),তৌহিদ হৃদয়(সহ-অধিনায়ক),তানজিদ হাসান তামিম,মোহাম্মদ পারভেজ হোসেন ইমন,শাহাদাত হোসেন,রকিবুল হাসান,আসাদুল্লাহ হিল গালিব,শরিফুল ইসলাম,মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন,মাহমুদুল হাসান জয়,তানজিম হাসান সাকিব,অভিষেক দাস,শামিম হোসেন,অনিক সরকার ও হাসান মুরাদ
