নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটের সেরাদের একজন। বিশেষ করে টি-২০ তে সাকিব আল হাসানের পর সেরা অলরাউন্ডার তিনি। আইসিসির টি-২০ তে অলরাউন্ডারদের মাঝে অবস্থান চারে। নতুন এক মাইলফলক ছোঁয়ার সামনে দাঁড়িয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-২০ তে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের তালিকার ১ নম্বরে জায়গা করে নিতে মাহমুদুল্লাহ রিয়াদের দরকার আর মাত্র ১০ রান।
টি-২০ তে মিরপুরে সব থেকে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মিরপুরে ১১ ম্যাচ খেলে ভারতীয় অধিনায়কের সংগ্রহ ৪৭২ রান তারপর পরের অবস্থানে ১০ রান কম নিয়ে আছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। ২১ ম্যাচে করেছেন ৪৬২ রান। মিরপুরে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সুযোগ থাকছে কোহলিকে ছাড়িয়ে যাওয়ার।
কোহলি ও রিয়াদের পরের অবস্থান যথাক্রমে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিকুর রহিম খেলেছেন ২৪ টি ম্যাচ যেখানে তার সংগ্রহ ৩৭৫ রান আর সাকিব আল হাসান ১৯ ম্যাচ খেলে করেছেন ৩৪৮ রান। পঞ্চম স্থানে থাকা ভারতের রহিত শর্মার সংগ্রহ ১১ ম্যাচে ৩৩৮ রান।
মিরপুরে রানের দিক থেকে পিছিয়ে থাকলেও ছক্কার দিক থেকে সবার উপরে অবস্থান রিয়াদের। ২১ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৭ টি ছক্কা। এই তালিকার ২ ও ৩ নম্বরে আছেন মারলন স্যামুয়েলস ও গ্লেন ম্যাক্সওয়েল। স্যামুয়েলস হাঁকিয়েছেন ১৪ টি ছক্কা ও গ্লেন ম্যাক্সওয়েল হাঁকিয়েছেন ১২ টি ছক্কা।
মিরপুরে টি-২০ তে সেরা পাঁচ রান সংগ্রাহক:
১. বিরাট কোহলি — ৪৭২ রান
২. মাহমুদুল্লাহ রিয়াদ— ৪৬২ রান
৩. মুশফিকুর রহিম—–৩৭৫ রান
৪.সাকিব আল হাসান—- ৩৪৮ রান
৫.রোহিত শর্মা ——– ৩৩৮ রান
