https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল টি-২০তে যেন খাবি খাচ্ছিল প্রতি ম্যাচেই। র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে বেশ খানিকটা এগিয়ে থাকা আফগানরা চলমান সিরিজেই একবার হারিয়েছে সাকিব বাহিনীকে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিব বীরত্বেই জয়ের হাসি হেসেছে বাংলাদেশ দল, সাথে ম্যাচ সেরার পুরষ্কারটাও নিজের করে নিয়েছেন তিনি।
ম্যাচ সেরা হবার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব জানালেন এই ম্যাচ জয়ের জ্বালানি কাজে দিবে ফাইনালেও। শুধু তাই নয় নিজেদের দুর্বলতা নিয়ে অনেক কাজ করেছেন বলেও জানান টাইগার অধিনায়ক।
তার ভাষ্য, ‘বিগত কয়েক মাস ধরে যদি আমাদের টি-২০ পারফরম্যান্স দেখেন তাহলে দেখবেন যে, আমরা ভালো ক্রিকেট খেলতে পারছিলাম না। এটা নিয়ে আমরা কাজ করেছিলাম। বোলাররা আজকে ভালো করেছে। ব্যাট হাতে কাউকে দাঁড়াতেই হত। সৌভাগ্যক্রমে আজকে আমার দিন ছিল। ফর্মের বাইরে আছি এমন ভাবনা কখনও আসেনি। ভালো বল খেলছিলাম। উইকেটে সময় কাটানো ব্যাপার ছিল শুধু।’
বোলারদের কৃতিত্ব দেয়ার পাশাপাশি ব্যাটসম্যানদের দুর্বলতার কথাও জানিয়েছেন সাকিব। ‘বোলাররা পুরো টুর্নামেন্টে ভালো করেছে। ফিল্ডাররা সাহায্য করেছে তাদের। আজকের জয় ফাইনালে আমাদেরকে আত্মবিশ্বাস দিবে। মিরপুরে ভিন্ন কন্ডিশন থাকবে। আফগানিস্তান অনেক ভালো দল বলেই তারা র্যাংকিংয়ে সপ্তম স্থানে আছে।’
