https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ত্রিদেশীয় টি-২০ সিরিরজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। টাইগারদের জয়ের ক্ষেত্রে বোলারদের পাশাপাশি ব্যাট হাতে অবদান রেখেছেন দলের সিনিয়র অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জয় পেলেও দায়িত্ব নিতে পারেননি সিনিয়র ক্রিকেটাররা।যেখানে নাম ছিল মাহমুদউল্লাহ রিয়াদেরও। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সফল হলেও ম্যাচটি হয়েছে হাতছাড়া। কিন্তু তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। ৪১ বলে ৬২ রান করে ম্যাচ সেরার পুরষ্কারটাও নিজের করে নিয়েছেন মাহমুদউল্লাহ।
ম্যাচ শেষে তাই জানালেন তার সফলতার এই রহস্য। জানালেন মাঠে নামার আগে পরিকল্পনা করেই মাঠে নেমেছিলেন তিনি। তার ভাষ্য, ‘ড্রেসিংরুমে বসেই আমি মনস্থির করেছিলাম আজকে প্রথম বল থেকেই ইতিবাচক খেলার চেষ্টা করব। লিটন দুর্দান্ত করেছে। এরপর সাকিব আর মুশিও (মুশফিকুর রহিম) দারুণ করেছে। বোলাররা তাদের নিজের দক্ষতার প্রতি ভরসা রেখেছিল। ফিল্ডাররা তাদের সুযোগ কাজে লাগিয়েছে। সব মিলিয়ে ভালো একটি দিন পার করলাম।’
তিনি আরও বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে অবশ্যই। ব্যাটিংয়ে আমার এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ফাইনালের আগে আফগানদের বিপক্ষে নিজেদের সেরা পারফরম্যান্স দেখাতে প্রস্তুত রয়েছে আমাদের ছেলেরা।’
