কোহলির ব্যাটে কুপোকাত প্রোটিয়ারা

https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »

বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে ভারত জয় পেয়েছে ৭ উইকেটের ব্যবধানে।

প্রোটিয়াদের দেয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার রোহিত শর্মা সুবিধা করতে পারেননি। ব্যক্তিগত ১২ রানে সাজঘরে ফিরেন তিনি। আরেক ওপেনার শিখর ধাওয়ান ও বিরাট কোহলি মিলে গড়েন ৬১ রানের জুটি। দলীয় ৯৪ রানে তাবরাইজ শামশির বলে ডেভিড মিলারের দুর্দান্ত ক্যাচে পরিণত হয় ব্যক্তিগত ৪০ রানে সাজঘরে ফিরেন ধাওয়ান। ব্যাট হাতে থিতু হতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাব পান্ত। তবে শ্রেয়াশ আইয়ারকে সাথে নিয়ে শেষ পর্যন্ত জয়ের কাজটা সেরে নেন অধিনায়ক বিরাট কোহলি। ইনিংসের এক ওভার বাকি থাকতেই টিম ইন্ডিয়া জয় তুলে নেয় ৭ উইকেটের।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া ওপেনার রেজা হেনড্রিক্স। টেম্বা বাভুমা ও কুইন্টন ডি কক মিলে দলের পুঁজি বাড়াতে থাকেন। ডি ককের ব্যাট থেকে ৫২ রান আসলেও ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থেকেই সাজঘরে ফেরত যান বাভুমা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ১৪৯ রান।

স্কোর
দক্ষিণ আফ্রিকা: ডি কক (৫২), বাভুমা (৪৯), মিলার (১৮),
চাহার ২২/২, জাদেজা ৩১/১, পান্ডিয়া ৩১/১

ভারত: কোহলি (৭১), ধাওয়ান (৪৯), আইয়ার (১৬)
শামসি ১৯/১, ফেলোকায়ো ২০/১, ফরচুন ৩২/১

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »