স্কটল্যান্ডকে হেসে খেলেই হারালো আয়ারল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকালকের রেকর্ড গড়া দলকে আজ পাত্তাই দিলোনা আয়ারল্যান্ড।

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই তেড়েফুঁড়ে খেলতে থাকেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান জর্জ মানসি৷ সে তুলনায় কিছুটা দেখে শুনেই শুরু করেছিলেন অধিনায়ক কাইল কোয়েজার। তবু শেষ রক্ষা হয়নি। খেলা শুরুর তৃতীয় ওভারেই কাইল কোয়েতজারকে বোল্ড করে ফেরান আইরিশ পেসার রানকিন।

পরের ওভারেই আবারও আউট হয় গত ম্যাচের সেঞ্চুরিয়ান জর্জ মানসি। মানসিকে ফেরান আরেক আইরিশ পেসার স্টুয়ার্ট থাম্পসন। দলীয় ৫০ ব্যাক্তিগত ৩৪ রান করে শেন গেটকাটের ক্যাচে পরিনত হন জর্জ মানসি। ৫৮ রান মিচেল লাস্ক আউট হওয়ার পর রিচি ব্রিংটনকে নিয়ে ৪২ রানের জুটি গড়েন ম্যাকলিওড। দলীয় ১০০ রানে ২০ রান করে ব্রিংটন আউট হয়ে গেলে ওলি হার্সকে নিয়ে ৬৩ রানের জুটি গড়েন ম্যাকলিওড।

১৬৩ রানে ওলি হার্স আউট হওয়ার পরে ১৬৯ ও ১৭২ রানে ম্যাথু ক্রুস এবং ম্যাকলিওড আউট হলে শাফিয়ান শরীফ ওবং মার্ক ওয়াট দলকে ১৯৩ রানের বড় সংগ্রহ এনে দেয়।

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করে স্বাগতিকরা। ওপেনিং জুটিতে ৫৭ রান করে আয়ারল্যান্ড। ৪ ওভার ১ বলে ৫৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। আলাসডিয়ার ইভান্সের বলে হামজা তাহিরের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন কেভিন ও’ব্রায়েন।

গ্যারেথ ডিলানি অষ্টম ওভারে মার্ক ওয়াটের বলে ব্রিংটনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেও আইরিশদের রানের গতি আটকাতে পারেননি স্কটিশরা। আউট হওয়ার পূর্বে খেলেন ২৮ বলে ৫২ রানের এক ঝড়ো ইনিংস।

তৃতীয় উইকেট জুটিতে ৬৭ রান করেন আন্দ্রে বালবারনে এবং হ্যারি টেকটর। দলীয় ১৬৬ রানে ব্যাক্তিগত ৬৪ (৩২) রান করে আন্দ্রে বালবারনে আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পরলেও সেটা জয়ের পথে বাধা হতে পারেনি আইরিশদের। ১৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোরঃ-
স্কটল্যান্ডঃ ১৯৩/৭(২০)
ম্যাক লিওড ৭২(৪২), জর্জ মানসি ৩৪(২০)।
রানকিন ৪-০-২৯-৩, গ্যারেথ ডিলানি ৪-০-৩১-২।

আয়ারল্যান্ডঃ ১৯৪/৬(১৭.৪)
আন্দ্রে বালবারনে ৬৪(৩২), গ্যারেথ ডিলানি ৫২(২৮)।
মার্ক ওয়াট ৪-০-৩৮-৩, রিচি ব্রিংটন ৩-০-২৭-১।

ফলাফলঃ আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »