নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এ মাসে শ্রীলঙ্কার মাটিতে দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। শ্রীলঙ্কা এ দলের সাথে আসন্ন সিরিজকে সামনে রেখে মুমিনুল হককে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের একাধিক খেলোয়াড়। নির্বাচকরা আগেই জানিয়েছিলেন যে, শ্রীলঙ্কা সফরে টেস্ট দলের খেলোয়াড়দেরকে বেশি প্রাধান্য দেয়া হবে। সদ্য আফগানিস্তানের সাথে টেস্ট খেলা সাদমান ইসলাম,মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকারের জায়গা হয়েছে শ্রীলঙ্কা সফরের এ দলে। মূলত জাতীয় দলের টেস্ট দলের পাইপলাইন শক্তিশালী ও জাতীয় দলের কিছু খেলোয়াড়কে টেস্টের জন্য প্রস্তুত করার জন্যেই এমন সিদ্ধান্ত।
সাদমান, মুমিনুল,মিরাজ, সৌম্য ছাড়াও শ্রীলঙ্কা সফরের দলে জায়গা পেয়েছেন পেসার এবাদত হোসেন, আবু জায়েদ রাহী সহ বেশ কয়েকজন। এছাড়াও দলে রয়েছে মোহাম্মদ মিথুন, আনামুল হক বিজয়,জহুরুল ইসলাম, নুরুল হাসান সোহান ও স্পিনার সানজামুল ইসলাম । শ্রীলঙ্কা সফরের জন্য আগামীকালই দেশ ত্যাগ করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। আগামী ২৩-২৬ সেপ্টেম্বর খেলবে প্রথম চারদিনের ম্যাচ, ২য় টি শুরু হবে ৩০ সেপ্টেম্বরে। আর ওয়ানডে শুরু হবে ৭ সেপ্টেম্বর থেকে, ২য় ম্যাচ ৯ তারিখ ও ৩য় ম্যাচ ১২ তারিখ।
বাংলাদেশ এ দলের স্কোয়াড: মুমিনুল হক ( অধিনায়ক), এনামুল হক,সাদমান ইসলাম,জহুরুল ইসলাম,মোহাম্মদ মিথুন,নুরুল হাসান,সৌম্য সরকার,আবু জায়েদ রাহী,এবাদত হোসেন,সানজামুল ইসলাম,রিশাদ হোসেন,সালাহউদ্দিন শাকিল,মেহেদী হাসান রানা,নাজমুল শান্ত,মেহেদী হাসান মিরাজ।
