মানুষের জন্য খেলি না দল ও দেশের জন্য খেলি : রশিদ খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রশিদ খান নামটা ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত একটা নাম তাঁর যথেষ্ট কারন তার লেগস্পিনের দ্যুতির জন্য। বর্তমান বিশ্বে যতজন লেগ স্পিনার আছে রশিদ খান নিঃসন্দেহে তাঁদের মাঝে অন্যতম। বয়সটা কেবলই ২০ তাতেই ক্রিকেট পাড়ায় নাম কামিয়েছেন অনেক। এই তরুন বয়সেই খেলেছেন আইপিএল,বিগব্যাশ,সিপিএল,বিপিএলের মত নামি-দামি সব ফ্র্যাঞ্চাইজি লীগে। পারফর্ম্যান্সের জন্য তিনি যতটা প্রশংসিত তাঁর বয়স নিয়ে ঠিক উল্টো চিত্র । বয়সভিত্তিক দল গুলোতে সুবিধার স্বার্থে অনেক ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেও বয়স লুকানোর অভিযোগ আছে।

যারা তাঁর বয়স নিয়ে যারা সমালোচনা করেন তাঁদের কথা না ভেবে তিনি শুধু দেশ ও দলের জন্য খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। দেশের জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ” ক্রিকেট মানেই চাপ। আপনি অধিনায়ক হন বা ২০ বছরের হন বা ৩০ বছরের হন বা যেকোব বয়সেরই হন সেটা কোন ব্যাপার নয়। এটা ভাববার কোন বিষয় নয়। ক্রিকেটে চাপ থাকবেই আপনি যেকোন বয়সেরই হন না কেন”।

নিজেকে তরুণ দাবি করে তিনি বলেন আমি ক্রিকেট খেলতে উপভোগ করি মানুষ কে কি বলছে সে সব বিষয়ে খুব একটা বেশি মাথা ঘামান না। যারা তাঁর বয়স নিয়ে সমালোচনা করে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ” হ্যাঁ আমি তরুণ। আমি সবসময় উপভোগ করি। আমি বোলিং করতে উপভোগ করি এবং কঠোর চেষ্টা চালিয়ে যাই। আমি শুধু এই বিষয়টিই করতে পারি। মানুষ কি ভাবছে তা নিয়ে চিন্তা করলে হবে না। মানুষের জন্য খেলি না দল ও দেশের জন্য খেলি”।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »