নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
২০১৫ সালে যে দলটা বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল, এবার সেই দলটার হাতেই বিশ্বকাপ ট্রফি! বলছি ক্রিকেটের জনক ইংল্যান্ডের কথা। আর ইংলিশদের প্রথমবারেরমত বিশ্বকাপ জেতাতে মূখ্য ভূমিকা ছিলেন কোচ ট্রেভর বেইলিস।
এবার সেই বেইলিসকে কোচ হিসেবে বেছে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে এবারেই প্রথম কেকেআরের কোচ হচ্ছেন না বেইলিস।
এরআগেও ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কেকেআরের কোচের ভূমিকায় ছিলেন ট্রেভর বেইলিস। তার অধীনেই কেকেআরের ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপের রানার্সআপ দল শ্রীলঙ্কা দলেরও কোচের ভূমিকায় ছিলেন বেইলিস। শ্রীলঙ্কা ও কেকেআরে সফল মিশন শেষ করে এই অস্ট্রেলিয়ান পুরোপুরি মনোযোগ দেন ইংল্যান্ড দলে। যে দলের আমূল পরিবর্তনে প্রথমবারে মত শিরোপা উচিয়ে ধরলো ক্রিকেটের জনকরা।
এদিকে শুধু ট্রেভর বেইলিস নয়, কেকেআরের দলে ব্যাটিং কোচের ভূমিকায় আসছেন সাবেক কিউই ক্রিকেটার ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এর আগে কেকেআরের ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস।
