বাংলাদেশ দলের অনুশীলন শুরু

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে যাওয়ার আগে দেশের মাটিতে তিন দিন অনুশীলন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।  বিসিবির মিডিয়া বিভাগের তথ্যমতে অনুশীলন চলবে ১৯ জুলাই পর্যন্ত।

যদিও অনুশীলন ছাড়াই ২০ জুলাই দেশ ত্যাগের পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে আজ থেকেই মিরপুর স্টেডিয়ামে অনুশীলনে নামছেন বিশ্বকাপের পর দেশে ফিরে বিশ্রামে থাকা ক্রিকেটাররা।

ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডের সবাই এই অনুশীলনে থাকছেন না। দলে ফেরা তাইজুল ইসলাম এখন ভারতে। ব্যাঙ্গালোর থেকেই কলম্বো যাবেন এই বাঁহাতি স্পিনারের। আর চট্টগ্রামে থাকা এনামুল হক বিজয় আগামী ১৯ জুলাই আফগান ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে খেলার পর দলের সঙ্গে যোগ দিবেন।

এদিকে বিগত কয়েকদিন ধরে বিশ্বকাপের পর ছুটি না কাটিয়ে মিরপুরে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন তামিম ইকবাল। তাদেরকে সহযোগিতা করছেন বিসিবি পরিচালক ও শ্রীলঙ্কা সিরিজে টাইগারদের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন।

শুধু তামিম ইকবাল নয়, মঙ্গলবার শেরেবাংলার সেন্টার উইকেটে ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। সোমবার থেকেই অনুশীলনে নেমে পড়েছেন অভিজ্ঞ এই উইকেটকিপার-কাম-ব্যাটসম্যান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »