টিভিতে বিশ্বকাপ দেখতে গিয়ে ইনজুরিতে বাংলাদেশী পেসার!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

চলছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর। দশ দলের এই উত্তেজনার লড়াইয়ের জ্বরে যখন কাঁপছে পুরো বিশ্ব তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের গায়েও লেগেছে সেই জ্বরের হাওয়া। আর সেটা যদি হয় কোনো ক্রিকেটার তাহলে তো কথাই নেই।

এবারের বিশ্বকাপের শুরুটাই হয়েছে ঈদ উল ফিতরের দুইদিন আগে। ফলে ঈদ এবং বিশ্বকাপ এই আনন্দ মিলেমিশে হয়ে গেছে একাকার। অবে ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে বিশ্বকাপ খেলা দেখতে গিয়েই নাকি চোট বাধিয়েছেন বাংলাদেশী পেসার!

বাংলাদেশ জাতীয় দল যখন ব্যস্ত বিশ্বকাপ নিয়ে তখন বাকি ক্রিকেটাররা ঈদের ছুটিতে গিয়েছেন নিজ বাড়িতে। এমনই একজন পেসার হলেন খালেদ আহমেদ। বাংলাদেশ জাতীয় দলের হয়ে সাদা পোশাকে দুই টেস্ট খেলা এই পেসার ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে টিভিতে বিশ্বকাপ দেখার সময় বাধিয়েছে চোট। অদ্ভুত এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে খালেদ বলেন, ‘আমি বাসায় যখন বাংলাদেশ দলের বিশ্বকাপের ম্যাচ দেখছিলাম তখন হঠাত পেশিতে টান অনুভব করি। পেশিকে স্বাভাবিক করতে গিয়ে যখন দ্রুত পা নাড়াই তখন দুর্ভাগ্যবশত আমি ব্যথা পাই।’

খালেদের চোট গুরুতর বলে জানিয়েছে বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান। এই ইনজুরিতে প্রায় ৩-৪ মাস মাঠের বাইরে থাকতে হবে বলেও জানিয়েছেন তিনি।

‘এমআরআই রিপোর্ট অনুযায়ী তার বাম হাঁটুতে অপারেশন করাতে হবে। এছাড়া কোনো উপায় নেই। অপারেশনের পরে প্রায় ৩-৪ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »