https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
ব্রিস্টলে লঙ্কানদের বিপক্ষে বৃষ্টি বাধায় ম্যাচ পণ্ড হবার পর উইন্ডিজের বিপক্ষে ম্যাচের ভেন্যু ছেড়ে আজ (বুধবার) টনটন পৌঁছেছে বাংলাদেশ দল। ক্রিকেটারদের সাথে একই বাসে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। তবে আগামীকাল পর্যন্ত যেহেতু দলের নেই কোনো আনুষ্ঠানিক অনুশীলন তাই ব্রিস্টলেই ছুটি কাটাচ্ছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান সহ সাব্বির, লিটন,মিঠুনরা।
উইন্ডিজের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে নিজেদের সেমি ফাইনালের পথ সুগম করতে মরিয়া হয়ে আছে টাইগার ক্রিকেটাররা। তবে উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ক্রিকেটাররা পাচ্ছেন দুইদিন বিশ্রাম। কেননা যাদের ছোটোখাটো ইনজুরি সমস্যা আছে তাদের দরকার একটু বাড়তি বিশ্রাম। অন্যদিকে মানসিকভাবেও এক্তু ফুরফুরে রাখার লক্ষ্যেই মূলত ছুটি দেয়া হয়েছে ক্রিকেটারদের।
ব্রিস্টলে পৌঁছে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘খেলার আগে যেহেতু ২-৩ দিন গ্যাপ রয়েছে তাই আজকে ক্রিকেটাররা সবাই ছুটিতে আছে। আগামীকালও ছুটিতে থাকবে। পরশু দিন থেকে আবার অনুশীলন শুরু হবে। ট্রেনিং এবং খেলার যে গ্যাপ আছে সেটা কিন্তু প্রত্যেকটা ম্যাচের আগে এক রকম নয়। কিছু জায়গায় যাওয়ার দুই দিন পরেই খেলা শুরু হয়ে যাচ্ছে। ছেলেদের অনেকের ছোটখাটো সমস্যা আছে সেগুলো থেকে রিকভারি দরকার। মেন্টালিও রিল্যাক্স থাকা দরকার। এই সুযোগতাই আসলে নেয়া হয়েছে। সব ম্যাচের আগে তো আর এমন সুযোগ পাওয়া যাবে না।’
