নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নতুন মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবাক করা বিষয় হলো, এবারের তালিকায় নেই কোনো ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। বরং সব খেলোয়াড়দের রাখা হয়েছে তিন ধাপে—‘বি’, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে।
নতুন মৌসুমে ৩০ ক্রিকেটার:
২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। গত মৌসুমে ছিল ২৭ জন ক্রিকেটার। তবে এবার নতুন করে আরও ১২ জন যুক্ত হওয়ায় তালিকায় জায়গা পেয়েছেন মোট ৩০ জন।
নতুন মুখের আগমন:
প্রথমবারের মতো চুক্তি পেয়েছেন আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।
পারফরম্যান্সে পুরস্কৃত ৫ ক্রিকেটার:
গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচজন ক্রিকেটার উন্নীত হয়েছেন ‘সি’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে। তারা হলেন— আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা ও শাদাব খান।
অপরিবর্তিত নয়জন:
গত বছরের চুক্তিতে থাকা নয়জন ক্রিকেটার একই জায়গায় রয়েছেন। এর মধ্যে ‘বি’ ক্যাটাগরিতে আছেন শাহিন শাহ আফ্রিদি। ‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন আব্দুল্লাহ শফিক, নোমান আলি, সাজিদ খান ও সৌদ শাকিল। আর ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন খুররাম শাহজাদ, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
তারকাদের অবনমন:
সবচেয়ে আলোচনার বিষয় হলো তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানকে নামিয়ে দেওয়া হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে। এর আগে তারা ছিলেন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়।
ক্যাটাগরি অনুযায়ী তালিকা:
বি ক্যাটাগরি: বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি, আবরার আহমেদ, সাইম আইয়ুব, সালমান আলি আগা।
সি ক্যাটাগরি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।
ডি ক্যাটাগরি: আহমেদ দানিয়াল, হুসাইন তালাত, খুররাম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম।
