নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। স্কটল্যান্ড নারী দলকে ৩৪ রানের হারিয়েছে জ্যোতির দল। আগে ব্যাট করে জ্যোতি, শারমিন ও ফারজানার ফিফটিতে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৭৬ রানের রেকর্ড সংগ্রহ দাড় করায় টাইগ্রেসরা। জাবাবে ব্যাট করতে নেমে ২৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস।
বিশ্বকাপ বাছাইপর্বে টানা দুই জয়ে দারুণ শুরু করা বাংলাদেশ মাঠে নামে তৃতীয় জয়ের খোজে। স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়া দলীয় সংগ্রহের পর বোলারদের দারুণ বোলিংয়ে লক্ষ্য পূরণ করেই মাঠ ছাড়ে জ্যোতিরা
২৭৭ রানে টার্গেটে ব্যাট করে নেমে ৩১ রানে মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় স্কটিশ নারীরা। সারা ব্রিসি ও লিস্টার চতুর্ত উইকেট ৪৭ রানের জুটি গড়েন। এরপর লিস্টার ১৮, ম্যাককোল ৫, সারা ৪২ ও ফ্রাসার ৮ রান করে আউট হলে ১১০ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্কটরল্যান্ড।
চ্যাটারর্জি ও স্লাটারের ১১৫ রানে অষ্টম উইকেট জুটি স্কটল্যান্ডের বিশাল ব্যবধানের পরাজয়ের এড়ায়। ফিফটি তুলে চ্যাটার্জি ৬১ রান করে আউট হন। ৯ উইকেটে ২৪২ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। স্লাটার ৬১ রানে অপরাজিত থাকেন। টাইগ্রেস বোলার নাহিদা ৪টি ও জান্নাতুল ২টি উইকেট নেন।
এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৫ রান আসে। ওপেনার ইশমা আউট হন ১৪ রান করেন। দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে বড় সংগ্রহের পথ দেখান ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনে মিলে ১০৩ রানের জুটি গড়েন। ফিফটিও তুলে নেন তারা।
শারমিন ও ফারজানা দুজনেই ৫৭ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হন। আর সোবাহানবা মোস্তারি ৯ ও আগের ম্যাচের দারুণ ব্যাট করা রিতু মনি ১২ রান করে ফিরে যান প্যাভিলিয়নে। বাছাইপর্বে দুর্দান্ত ব্যাটিং করা অধিনায়ক জ্যোতি ৩৯ বলে টানা তৃতীয় কারে মতো ৫০ রানের মাইলফল স্পর্শ করে। তার ব্যাটে বাংলাদেশের ইনিংস সামনে আগায়। ফাহিমাকে নিয়ে ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন। ফাহিমা ২৬ রান করে আউট হন। আর নাহিদা শেষ বলে ২ রান নিলে নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ৬ উইকেটে ২৭৬ রানে থামে টাইগ্রেসদের ইনিংস।আধিনায়ক জ্যোতি ৫৯ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬/৬ (ইশমা ১৪, ফারজানা ৫৭, শারমিন ৫৭, নিগার ৮৩, সোবহানা ৯, রিতু ১২, ফাহিমা ২৬, নাহিদা ২*; স্ল্যাটার ৬-১-৩৩-১, ক্যাথরিন ব্রাইস ৯-০-৫৩-২, অ্যবেল ৮-০-৩৭-১, চ্যাটার্জি ৬-০-৩৪-১, মাকসুদ ১০-০-৪৮-০, ফ্রেজার ৯-০-৫৪-১, ম্যাককোল ২-০-১৭-০)
স্কটল্যান্ড: ৫০ ওভারে ২৪২/৯ (পিপ্পা ১৭, ড্রামন্ড ১, ক্যাথরিন ব্রাইস ৫, সারাহ ব্রাইস ৪২, লিস্টার ১৮, ম্যাককোল ৫, ফ্রেজার ৮, চ্যাটার্জি ৬১, স্ল্যাটার ৬৩, অ্যাবেল ০, মাকসুদ ৪; মারুফা ৫-১-১৯-১, নাহিদা ১০-০-৪০-৪, ফাহিমা ৮-০-৪৬-০, সুমনা ১০-০-৪৩-২, রাবেয়া ১০-০-৩৩-১, রিতু ৩-০-২০-০, সোবহানা ৪-০-৩১-০))
আরএ/নিউজক্রিকেট২৪
