নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
তামিমের হার্ট অ্যাটাকের খররটা আকরাম খানের কাছে ছিল অনেকটাই বিস্ময়কর। কারণতাঁকে জানানো হয় তামিম ইকবাল আর ‘বেঁচে নেই’। হার্ট অ্যাটাক করা তামিম শারীরিকভাবে এখন আগের চেয়ে বেশ ভালো আছেন। গাজীপুরের কাশিমপুরের কেপিজে হাসপাতাল থেকে মঙ্গলবার (২৫ মার্চ) নিয়ে আসা হয়েছে ঢাকার এভারকেয়ারে।
তামিম ইকবালের চাচা জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বুধবার (২৬ মার্চ) তামিমের সর্বশেষ অবস্থা জানিয়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচের পর আকরাম সাংবাদিকদের বলেন, ‘এভারকেয়ারে সে অবজারভেশনে আছে। ডাক্তারের সঙ্গেও আলাপ হয়েছে। ও যদি আরও দুই-তিন দিন এই কন্ডিশনে থাকে, তাহলে ওকে আমরা বাসায় নিয়ে আসতে পারব।’
গত সোমবার প্রিমিয়ার লিগের মোহামেডান-শাইনপুকুর ম্যাচের সময় কিছুটা অস্বস্তি বোধ করছিলেন তামিম। টস করে ড্রেসিংরুমে ফেরার পর সে সমস্যা আরও বাড়ে। তাৎক্ষণিকভাবে তামিমকে বিকেএসপির অদূরে কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সিদ্ধান্ত নেন চিকিৎসার জন্য ঢাকা আসবেন। মাঠে ফিরে আসান পরই আবার হার্ট অ্যাটাকে মাঠেই জ্ঞান হারিয়ে ফেলেন তামিম।
তামিমকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে কি না, এমন প্রশ্নে আকরাম বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে—রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
আরএ/নিউজক্রিকেট২৪
