নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যস্ততা বেশি। মাঠের ক্রিকেটের ব্যস্ততার কারণের ক্রিকেটারদের বিশ্রাম নেয়ার কোনো সুযোগ নেই। এই ব্যস্ততা আরও বাড়তে যাচ্ছে
আইসিসির ফিউচার ট্যুর প্ল্যানের বাইরে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পাচ্ছে শান্তরা। জুলাইয়ে সাদা বলের ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। দুবাইয়ে আইসিসির সভা শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে সিরিজের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।‘
গুঞ্জন ওঠে এই সিরিজের সময়ই পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে যুক্ত করে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে চায় বিসিবি। গুঞ্জন উড়িয়ে না দিয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন ত্রিদেশীয় সিরিজ আয়োজনের বিষয়ে চেষ্টা করছে বোর্ড।
আরএ/নিউজক্রিকেট২৪
