জন্মদিনে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হলেন লঙ্কান ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নিজের জন্মদিনটা সুখকর হলো না লঙ্কান স্পিনার প্রবীণ জয়াবিক্রমার।আইসিসির দুর্নীতিবিরোধী একাধীক ধারা ভেঙে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন লঙ্কান এই ক্রিকেটার।

গত সোমবার জায়াবিক্রমাকে এই শাস্তি দেয় আইসিসি। দিনটি ছিল জায়াবিক্রমার ২৬তম জন্মদিন। এর দুই দিন পর আনুষ্ঠানিক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানায় আইসিসি।

যদিও শাস্তি এক বছরের হলেও, এর শেষ ৬ মাস থাকছে স্থগিত। প্রথম ৬ মাসে নতুন করে আইসিসির নীতিমালা বিরোধী কিছু না করলে ২০২৫ সালের ১ এপ্রিল থেকে ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »