নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কানপুরে দুই দিন বৃষ্টির কারণে খেলা না হওয়ার সত্ত্বেও কানপুর টেস্টে জেগেছে ফলাফলের সম্ভাবনা। হার এড়াতে কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিন মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ইনিংসে টাইগারদের ২৩৩ রানের জবাবে ভারত ৯ উইকেটে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে । ৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে অতিথিরা দুই উইকেটে ২৬ রান রান তুলে চতুর্থ দিন শেষ করে। এমন বাজে অবস্থার মাঝেও ইতিবাচক কিছু ঘটার আশায় মেহেদী হাসান মিরাজ।
চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বলেন,‘টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। আমরা যে হেরে গিয়েছি তেমন কিন্তু নয়। আমরা এমন অনেক ম্যাচ জিতেওছি, আবার অনেক ম্যাচ হয়েছে এ রকম যে আমরা ভালো করেছি। এখন আমাদের জন্য একটা সুযোগ আছে। উইকেটটা ভালো আছে। আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমার মনে হয়, আমরা যদি ওপর (টপ অর্ডার) থেকে ভালো একটি জুটি গড়তে পারি, একটি সেশন যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি, অবশ্যই আমাদের জন্য ইতিবাচক কিছু হবে।
