চোটের  কারণে এবার ছিটকে গেলেন গ্রিন-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অজি শিবির থেকে চোটের সমস্যা যেন কমছেই না।ইংল্যান্ড সফরে থাকা অস্ট্রেলিয়া শিবিরে একের পর এক চোট হানা দিচ্ছে। যে তালিকায় সর্বশেষ সংযোজন ক্যামেরন গ্রিন। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার।

গ্রিনের পিঠে চোট ধরা পড়েছে। যার ফলে এই পিঠের চোটের জন্য ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর খেলতে পারছেন না ক্যামেরন গ্রিন। তৃতীয় ওয়ানডের পর পিঠে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান তিনি। পরে সিটি স্ক্যান করলে এই অলরাউন্ডারের চোট ধরা পড়ে।

চতুর্থ ওয়ানডেতে একাদশে গ্রিনকে রাখা হয়নি। তার ইনজুরি অস্ট্রেলিয়ার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে এসেছে। এই ইনজুরির কারণে বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »