নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চেন্নাইয়ে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত।অথচ নিজেদের ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পায়নি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন দাপুটে পারফরম্যান্সের পেছনে তাদের পেশাদারিত্বের কৃতিত্ব দেখছেন কামরান আকমাল। এই জায়গায় ভারতের কাছ থেকে পাকিস্তানকে শিক্ষা নিতে বলেছেন পাকিস্তানের সাবেক কিপার-ব্যাটসম্যান
ঘরের মাঠে অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে প্রথম ম্যাচে সফরকারীদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।একই মাঠে দ্বিতীয় টেস্টেও করুণ পরিণতি হয়ে পাকিস্তানের; হেরে যায় ৬ উইকেটে।
অথচ ঘরের মাঠে নিজেদের চেনা কন্ডিশনে বাংলাদেশকে ২৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিয়েছে ভারত। আর তাই নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে নিজ দেশের ক্রিকেট বোর্ডকে একহাত দিলেন কামরান।
বোর্ডের তীব্র সমালোচনা করে কামরান বলেন:পিসিবির উচিত বিসিসিআইয়ের থেকে শেখা, তাদের পেশাদারিত্ব, তাদের দল, নির্বাচক, অধিনায়ক ও কোচের কাছ থেকে শিক্ষা নেওয়া। এই বিষয়গুলোই একটি দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট এখানে থাকত না। আপনাদের অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে।
