নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পরিবারের সাথে সময় কাটাতে পাকিস্তান সফর থেকে ঢাকায় ফিরে আবার অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশেষে ছুটি কাটিয়ে দেশে ফিরছেন এই কোচ।
শনিবার রাত সাড়ে ১০ টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই লঙ্কান কোচ।হাথুরুসিংহেকে আর রাখবে কী না বোর্ড এমন আলোচনা তুঙ্গে। তবে দুয়ারে ভারত সফর থাকায় আপাতত সেই পথে হাঁটছে না বিসিবি। আগামীকালই দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবেন হাথুরুসিংহে।
