অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না বাটলারের-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন  টি-টোয়েন্টি সিরিজ মিস করছেন ইংলিশদের নিয়মিত অধিনায়ক জস বাটলার।পায়ের পেশির চোট থেকে এখনও সেরে ওঠেননি জস বাটলার। ফলে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে এই সিরিজে ইংলিশদের  নেতৃত্ব দেবেন ফিল সল্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড।

সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে বাটলারকে দেখা গিয়েছিল গত জুনে ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে।
দ্যা হান্ড্রেড টুর্নামেন্ট এর জন্য প্রস্তুতি নিতে গিয়ে অনুশীলনের সময় পায়ের পেশির চোটে পড়েন বাটলার, এখনো সেই চোট কাটিয়ে উঠতে না পারায় বাটলারের ইংলিশ জার্সিতে মাঠে নামার অপেক্ষা ক্রমশ বেড়েই চলেছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »