নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সর্বত্রই পরিবর্তনের হাওয়া লাগে। দীর্ঘ ১২ বছর ধরে বিসিবির সভাপতির পদ আকড়ে ধরে রাখা নাজমুল হাসান পাপনও পদত্যাগ করেন।
পাপনের পদত্যাগের পর প্রথমে বোর্ডের পরিচালক হয়ে তৎপর বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাবেক অধিনায়ক ও দুইবারের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
এছাড়াও বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ক্রিকেট কোচ নাজমুল আবেদিন ফাহিম। যিনি সকলের কাছে ফাহিম স্যার হিসেবে পরিচিত।
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র, সাবেক ক্রিকেটার ও শিক্ষকরা বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বোর্ড সভাপতি ফারুক ও পরিচালক ফাহিমকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডে ফারুকের সঙ্গে তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এরপর বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গেও সাক্ষাৎ করেন।
