নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সাধারণ সম্পাদক জয় শাহ।
আইসিসির সাবেক চেয়ারম্যান গ্রেগ বার্কলে ২য় মেয়াদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি পুনরায় নির্বাচন করতে আগ্রহী না হওয়ায় বিনা প্রতিদ্বন্ধীতায় জয় শাহ চেয়ারম্যান নির্বাচিত হলেন।
জয়শাহ ভারতীয় ক্রিকেটের একজন প্রভাবশালী কনিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি ভারতীয় বোর্ডে দায়িত্ব পালন ছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইসিসির বার্তায় জয় শাহ বলেন, ‘আইসিসির চেয়ারম্যান মনোনীত হওয়ায় আমি কৃতজ্ঞ। ক্রিকেটকে বৈশ্বিক করতে আমি আইসিসি কর্মকর্তা ও সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রতিজ্ঞাবন্ধ। আমাদের লক্ষ্য ক্রিকেটকে আরও ব্যাপক ও জনপ্রিয় করা।’
