রাওয়ালাপিন্ডিতে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ দল। ১১৭ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশী বোলারদের তোপে পড়ে ৮ উইকেট হারিয়ে ১১৮ রান নিয়ে ব্যাট করছে পাকিস্তান। ১ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

রাওয়ালাপিন্ডিতে টসে হেরে ১ম দিন বৃষ্টির কারনে ২য় সেশনের শেষের দিকে ব্যাট করতে নেমে রিজোয়ানের ১৭১ ও শাকিলের ১৪১ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংষ ঘোষণা করে পাকিস্তান।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মুশফিকের ১৯১, সাদমানের ৯৩ ও মিরাজের ৭৭ রানের সুবাদে ৫৬৫ রানের পাহাড় গড়ে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ।

১১৭ রানে পিছিয়ে থেকে গতকাল ১ উইকেটে ২৩ রান নিয়ে শেষ করার পর আজ ৫ম দিনে, সাকিব, মিরাজ, শরিফুলদের বোলিং তোপে পড়ে ইনিংস পরাজয়ের শংকা থেকে শেষ পর্যন্ত লিড পেলেও বাংলাদেশের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »