শ্রীলংকাকে অলআউট করে লড়ছে ইংল্যান্ড

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলংকা বনাম ইংল্যান্ডের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে শ্রীলংকাকে ২৩৬ রানে অলআউট করে আজ ২য় দিনে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান করে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড।

গতকাল টসে জিতে ব্যাট করতে নেমে ১১৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুকতে থাকা লংকানরা অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার ৭৪ ও মিলান রাত্মায়েকের ৭২ রানের সুবাদে ৭৪ ওভারে অলআউট হওয়ার আগে ২৩৬ রান করে। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ৩, শোয়েব বসির ৩ ও গ্যাস আতকিনসন ২ উইকেট শিকার করেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৩৪ রান নিয়ে ব্যাট করছে। জো রোট সর্বোচ্চ ৪২ রান করে ফেরেন। ওপেনার লরেন্স ৩০ রান করে ফেরেন। হ্যারি ব্রæকস ২৯ ও জেমি স্মিথ ৪ রান নিয়ে ব্যাট করছেন।

শ্রীলংকার হয়ে ৩ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ১ উইকেট শিকার করেন বিশ্ব ফার্নান্দো।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »