জোড়া সেঞ্চুরীতে পাকিস্তানের রানের পাহাড়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের ১ম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও মোহাম্মদ রিজোয়ান ও সৌদ শাকিলের শতকে চড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৩৮২ রান সংগ্রহ পাকিস্তানের। রিজোয়ান ১৪২ ও আগা সালমান ১৪ রান নিয়ে ব্যাট করছেন। এর আগে সৌদ শাকিল ১৪১ রানের ইনিংস খেলে ফিরেছেন।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ ১ উইকেট শিকার করেন। ২২ ওভারে ৭৫ রান ব্যয় করে উইকেটশুণ্য আছেন সাকিব আল হাসান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »