পদত্যাগ করলেন জালাল ইউনুস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবিতেও। নাজমুল হাসান পাপন গংরা দীর্ঘ প্রায় ১২ বছর যাবত একচেটিয়া রাজত্বের পর পদত্যাগ করছেন নাজমুল হাসান পাপন। আজ পদত্যাগ করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস।

তিনি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে ছিলেন। জালাল ইউনুস নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন এনএসসির কাছে।

ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হওয়ার আগে দীর্ঘদিন বিসিবির মিডিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান হয়ে অদ্যাবধি দায়িত্ব পালন করেছিলেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »