টপ অ্যান্ড সিরিজে রানার্সআপ হলো বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

অস্ট্রেলিয়ায় আয়োজিত ৮ দলের টপ অ্যান্ড টি২০ সিরিজের ফাইনালে এডিলেট স্ট্রাইকার্সের সাথে ৩২ রানের পরাজয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ এইচপি দল।

টসে জিতে এডিলেডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টম কনেল এর ৩৩ বলে ৫৩, লিয়াম স্কটের ১৮ বলে ৩০ ও রিয়ান কিংয়ের ১৯ বলে ৩৫ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের বড় সংগ্রহ গড়ে এডিলেড। বাংলাদেশের হয়ে রিপন মন্ডল ৩৭ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন।

১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার তানজিদ তামিম ও জিসান আলী ৩২ রানের জুটি গড়লেও জিসান ১৯ বলে ১৮, তানজিদ ২৯ বলে ৩৫ রান করে ফেরেন। পারভেজ ইমন ৩, আফিফ ১৩ বলে ১৮, আকবর আলী ২ বলে শুণ্য, শামীম ২ বলে ৪ ও মাহফুজ রাব্বি ১৯ বলে ২১ রান করে ফেরেন। ১৯.৫ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে ৩২ রানে পরাজয়বরণ করে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয় এডিলেড স্ট্রাইকার্স।

আজ ভোরে ১ম সেমিফাইনালে নর্দান টেরিটরিকে ২১ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। শামীম হোসেনের ৩৪ বলে ৪১ রানের সুবাদে ১৩৮ রান করার পর রিপন মন্ডলের ৩ উইকেটের সুবাদে নর্দানকে ১১৭ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ।

ফাইনালে আবু হায়দার রনিদের বোলিং ব্যর্থতার পর ব্যাট হাতে ব্যর্থ হয়ে শিরোপাবঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »