নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টানা ৩ ম্যাচে পরাজয়বরণ করেছে তাওহীদ হৃদয় ও মুস্তাফিজুর রহমানের ডাম্বুলা সিক্সার্স। গতকাল জাফনা কিংসের সাথে ৩০ রানে হেরেছে ডাম্বুলা। দুই ম্যাচ খেলার পর গতকাল একাদশ থেকে বাদ পড়েন তাওহীদ হৃদয়।
প্রথমে ব্যাট করতে নেমে নিশাকার ৫৩ বলে ৮৮, ফার্নান্দোর ৩০ বলে ৫৭ ও আজমতুল্লাহর ৬ বলে ৯ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে জাফনা। মুস্তাফিজ ৩৯ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন।
২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে দুই ওপেনার রেজা ও কুশাল পেরেরা মাত্র ২.৫ ওভারে ৩৩ রানের জুটি গড়ে দারুণ শুরু করেন। পেরেরা ৭ বলে ১৬ করে ফেরার পর গুনাতিলকা ১ রান করে ফিরলেও রানের চাকা সচল রাখেন রেজা ও ফার্নান্দো। ফার্নান্দো ৮ বলে ১৬ রান করে ফিরেন। ওপেনার হ্যান্ডরিকসের ৫০ বলে ৮০ রানের ইনিংসের পরও জাফনার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানে থামে ডাম্বুলার ইনিংস। রেজা হ্যান্ডরিকস ৮০, চ্যাপম্যান ১৭ বলে ৩০ ও বিক্রমাসিংহে ১৭ বলে ২০ রান করেন। মাদুশকা, ফার্নান্দো ও শামসি ২টি করে উইকেট শিকার করেন।
৫৩ বলে ৮৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাথুম নিশাকা। এটি জাফনার ৪র্থ ম্যাচে ৩য় জয়। এ জয়ের ফলে শীর্ষে উঠেছে জাফনা। অপরদিকে তাওহীদ মুস্তাফিজের দল টানা ৩য় পরাজয়ে জয়হীন থেকে পয়েন্ট টেবিলের তলানীতে অবস্থান করছে।
