২য় সেরা টি২০ লীগ হচ্ছে এখন আমেরিকায়!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জুবায়ের আহমেদ
আমেরিকান মেজর লীগ ক্রিকেটে সাকিব আল হাসান লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে গতকাল ১৩ বলে ১৮ রানের পর বল হাতে ৩৩ রানে ১ উইকেট শিকার করেছেন। নাইট রাইডার্স জিতেছে ১২ রানে।

আমেরিকান মেজর লীগকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের বিবেচনায় ২য় সারির লীগই বলতে হবে। তবে এই লীগে প্লেসিস, স্টইনিস, পুরান, নারিন, রশিদ খান, জেসন রয়, ডেভিড মিলার, আন্দ্রে রাসেল, এডাম জাম্পা, জস লিটল, টিম ডেভিড, কাইরণ পোলার্ড, ট্রেন্ট বোল্ড, রাবাদা, নর্টজে, রোমারিও শেফার্ড, ফিলন এলেন, রাদারফোর্ড, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স, হারিস রউফ, ম্যাট হ্যানরি, লিয়াম প্লাংকেট, আবরার আহমেদ, ডি কক, ক্লাসেন, রিকেলটন, ব্রেসওয়েল, ইমাদ ওয়াসিম, ওবেদ ম্যাকই, শিহান জয়সুরিয়া, ওয়েন পার্নেল, পাথিরানা, নাভিন উল হক, নুর আহমেদ, সানটার, ড্যারেল মিশেল, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, মার্কো জানসেন, ম্যাক্সওয়েল, রাচিন রবিন্দ্রা, ফার্গুসন, আকিল হোসেন, আন্দ্রে টাই এবং আরো কতেক বিদেশী তারকা প্লেয়ার সহ আমেরিকান ক্রিকেটের জনপ্রিয় তারকা এন্ডারসন, নেত্রভেলকার, অ্যারণ জোন্স, স্টিভেন টেলর, ভারতীয় ক্রিকেটার উম্মুক্ত চাঁদরা খেলছেন।

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, নিউজিল্যান্ড, উইন্ডিজ, এই চার দেশের সব তারকা ক্রিকেটাররা খেলছেন, সাথে আছেন এক বাংলাদেশী সাকিব আল হাসান, আছেন ইংল্যান্ডের প্লেয়ার। আয়ারল্যান্ডের প্লেয়ার আছেন। এইসব প্লেয়াররা বিশ্বকাপ শেষে ফ্রি থাকার কারনে খেলতে পারছেন মেজর লীগে। প্লেয়ারের উপস্থিতি বিবেচনায় এটি আইপিএলের পর তর্ক সাপেক্ষে ২য় সেরা লীগের তকমা পাচ্ছে অন্তত আমার কাছ থেকে।

দলগুলোর মালিকানা ভারতীয়দের হাতে, যারা আইপিএলেও দল চালান। বড় বড় সংগঠকরা যেখানে যাবেন, সেখানে সেই মানের দল করবেন, এটাই স্বাভাবিক। মেজর লীগের মাধ্যমে আমেরিকান ক্রিকেটার আগাবে নিঃসন্দেহে, তা বলার অপেক্ষা রাখে না।

একই সাথে শ্রীলংকান লীগ না চলছে, আরো বেশি ক্রিকেটার হতো মেজর লীগে। আফসোস শুধু বাংলাদেশী ক্রিকেটার নেই। অবশ্য চার ক্রিকেটার লংকানলীগে খেলছেন, এটাও কম কি। সাকিব সহ ৫ ক্রিকেটার এই মুহুর্তে ফ্রাঞ্চাইজি লীগে খেলছেন, এটাই বড় প্রাপ্তি।
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »