টসে হেরে ব্যাটিংয়ে ভারত, বাংলাদেশ যেভাবে সেমিতে যেতে পারে!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার এইটের শেষ দিনের দুই ম্যাচের প্রথমটিতে টসে হেরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট করতে নেমেছে ভারত। এই ম্যাচে ভারত জয় পেলে সেমিতে চলে যাবে ভারত। তখন ২য় ম্যাচে আফগানিস্তানকে রানরেটের হিসেব মিলিয়ে জিততে পারলে সেমিতে যাবে বাংলাদেশ। অপরদিকে আজ অস্ট্রেলিয়া জয়লাভ করলেও তাদের সেমি ফাইনাল নিশ্চিত হবে না, তখন আফগানিস্তান বনাম বাংলাদেশের ম্যাচে আফগানিস্তানকে হারতে হবে। আফগানিস্তান রানরেটের হিসেব মিলিয়ে জিতে গেলে ২ ম্যাচ জিতেও বাদ যাবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ২ ম্যাচ হেরে সেমির লড়াই থেকে প্রায় ছিটকে গেলেও আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে পয়েণ্ট টেবিল গরম করে ফেলেছে। ফলে চার দলের সামনেই সুযোগ তৈরী হয়েছে সেমিতে যাওয়ার।

অস্ট্রেলিয়া আজ হারলেও ভোরে বাংলাদেশকে আফগানিস্তানের সাথে জিততে হবে বড় ব্যবধানে। বাংলাদেশ দলের যে পরিস্থিতি এখন, সেখানে আফগানিস্তানের সাথে জয় পাওয়াই কঠিন হয়ে যাবে, সেখানে নির্দিষ্ট টার্গেট পূরণ করে জয় পাওয়া অসম্ভবই বটে। তবে ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, সেহেতু আজ ভারত জয়লাভ করলে বাংলাদেশের সামনে যে সমীকরণ দাঁড়াবে, তা পূরণের জন্য চেষ্টার কমতি রাখবে টাইগাররা, আফগানিস্তানও ছেড়ে কথা বলবে না।

অস্ট্রেলিয়া বনাম ভারতের লড়াইয়ে বাংলাদেশের সুবিধার কথা বিবেচনায় ভারতকে তাই সমর্থন দিতেই হচ্ছে টাইগার ফ্যানদের।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »