সুপার এইটের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে আজ, সেমিতে যাবে কোন দুই দল!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার এইট থেকে ইতোমধ্যে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড সেমিফাইনাল নিশ্চিত করেছে।

আজ বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া। স্থানীয় সময় রাত এবং বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম বাংলাদেশ। বর্তমানে পয়েণ্ট টেবিলের অবস্থা, এইরূপ অবস্থা থেকে চার দলের সামনেই আছে সেমিতে উঠার সম্ভাবনা।

আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়া হেরে যাওয়ায় পাল্টে গেছে স্বাভাবিক হিসেব। আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে অবশ্য বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যাবে। আর ভারত জিতলে পরবর্তী ম্যাচে আফগানিস্তান জয়লাভ করলে আফগানিস্তান চলে যাবে সেমিতে। আর বাংলাদেশ যদি আফগানিস্তানকে রানরেটের হিসেব মিলিয়ে হারাতে পারে, তাহলে বাংলাদেশ উঠতে পারবে সেমিতে।

আজ অস্ট্রেলিয়া জয়লাভ করলে পরবর্তী ম্যাচে আফগানিস্তান যদি বাংলাদেশকে রানরেটের হিসেব মিলিয়ে হারাতে পারে, তাহলে অস্ট্রেলিয়াকে হটিয়ে আফগানিস্তান চলে যাবে সেমিফাইনালে। ভারতের রানরেট ২.৪২৫ হওয়ায়। ভারত আজ হারলেও সেমি প্রায় নিশ্চিতই বলা যায়।

এতো সব জটিল সমীকরণের কারনে জমজমাট লড়াই অপেক্ষা করছে সমর্থকদের জন্য। শেষ পর্যন্ত সেমিফাইনালে কারা হবে আফ্রিকা ও ইংল্যান্ডের সঙ্গী, তাই এখন দেখার বিষয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »