নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলছে টি২০ বিশ্বকাপ ২০২৪ এর সুপার এইটের লড়াই। সুপার এইটের প্রথম ম্যাচে আমেরিকাকে সাউথ আফ্রিকা ও উইন্ডিজকে হারানো ইংল্যান্ড আজ রাত ৮.৩০ মিনিটে মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।
সুপার এইটে গ্রুপ ১ ও ২ এ খেলছে ৮টি। চার দলের এক গ্রুপ থেকে দুইটি দল সেমিফাইনালে যাবে। ইতিমধ্যে আফ্রিকা ও ইংল্যান্ড তাদের ১ম ম্যাচে জয় লাভ করায় আজ নিজেদের ২য় ম্যাচে জয়ী দলের সেমিফাইনালে উঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
আজ দিনের ২য় ও বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মুখোমুখি হবে উইন্ডিজ বনাম আমেরিকা। দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। শিরোপা প্রত্যাশী উইন্ডিজ প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারার কারনে আমেরিকাকে বড় ব্যবধানেই হারাতে হবে তাদের। এই ম্যাচে পরাজিত দল বিদায় নেমে সেমির লড়াই থেকে।
অপর দিকে আজ ভোরে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া মুখোমুখি হয়ে অস্ট্রেলিয়া বৃষ্টি আইনে ২৮ রানে জয় পেয়েছে।
