নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আমেরিকাকে ৭ উইকেটে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ভারত। গতকাল আমেরিকার গড়া ১১০ রানের জবাবে ১৮.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১১ রান করে জয় নিশ্চিত করে শিরোপা প্রত্যাশী ভারত।
নিউ ইয়র্কের ¯েøা উইকেটে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১০ রান করে আমেরিকা। ২৩ বলে ২৭ রান করেন নিতিশ কুমার। স্টিভেন টেলর ৩০ বলে ২৪, এন্ডারসন ১২ বলে ১৫ রান করেন। আর্শদ্বীপ ৪ ও পান্ডিয়া ২ উইকেট শিকার করেন।
১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। ভিরাট কোলি ১ বলে শুণ্য, রোহিত ৬ বলে ৩ ও প্যান্ট ২০ বলে ১৮ রান করে ফেরেন। ৪র্থ উইকেটে সুর্যকুমার ও শিভম ডুবে জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সুর্যকুমার ৪৯ বলে ৫০ ও ডুবে ৩৫ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। ১৮.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে ৭ উইকেটের জয়ে সুপার এইট নিশ্চিত করে ভারত।
বল হাতে মাত্র ৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন আশদ্বীপ সিংহ।
ভারত জয় পাওয়ায় সুযোগ বেড়েছে পাকিস্তানের। পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং আমেরিকা তাদের পরবর্তী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হারলেই সুপার এইটে চলে যাবে পাকিস্তান। আমেরিকা আয়ারল্যান্ডকে হারালে আমেরিকা চলে যাবে সুপার এইটে।
