নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে পাকিস্তান বনাম ভারতের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়ে ভারতকে মাত্র ১১৯ রানে অলআউট করেছে পাকিস্তান।
বৃষ্টির কারনে ম্যাচ বিলম্বে শুরু হলেও ২০ ওভারই বহাল থাকে। পাকিস্তানী পেসারদের তোপে পড়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ভারতের হয়ে রিশভ প্যান্ট ৩১ বলে ৪২ রানের ইনিংস খেললেও রোহিত ১২, কোলি ৪, অক্সর ২০, সূর্যকুমার ৭, ডুবে ৩, জাদেজা শুণ্য ও পান্ডিয়া ৭ রান করে ফিরলে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। মোহাম্মদ সিরাজ ৭ বলে ৭ রান করে অপরাজিত থাকেন।
পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন নাসিম শাহ ও হারিস রউফ। মোহাম্মদ আমির ২ উইকেট শিকার করেন। শাহিন আফ্রিদি ১ উইকেট শিকার করেন।
আমেরিকার বিপক্ষে হেরে কোনঠাসা হয়ে যাওয়া পাকিস্তানকে সুপার ৮ এ খেলতে হলে আজ ভারতকে হারাতেই হবে। ১২০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে পাকিস্তান, তবে নিউ ইয়র্কের স্লো উইকেটে জয় তুলে নেয়া বেশ কঠিনই হবে পাকিস্তানের জন্য।
