নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের অপেক্ষায় নিউজিল্যান্ড। আফগানিস্তানের গড়া ১৫৯ রানের জবাবে ৫৪ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে কিউইরা।
প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে গুরবাজের ৫৬ বলে ৮০ ও ইব্রাহিম যাদরানের ৪১ বলে ৪৪ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান করে আফগানিস্তান। দুই ওপেনার ১০৩ রানের জুটি গড়ার পর ওমরযাই ১৩ বলে ২২ রান করলেও নবী ১ বলে শুণ্য, রশিদ ৫ বলে ৬ রান করে ফেরেন। গুলবাদিন ২ বলে শুণ্যে ফেরেন। নিউজিল্যন্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেন বোল্ট ও হেনরি।
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ফারুকীর বোলিং তোপে চাপে পড়া নিউজিল্যান্ড আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এই মুহুর্তে ৮ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ কিউদের। ফারুকী ৩, রশিদ ৩ ও নবী ২ উইকেট শিকার করেন। আফগানিস্তানের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
