নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপ ২০২৪ এর অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ইতিমধ্যে ২টি করে ম্যাচ খেলেছে ফেলেছে অনেক দল কিন্তু এখনো নিজেদের প্রথম ম্যাচ খেলেনি নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
তবে দুই দলের সমর্থকদের অপেক্ষার অবসান হচ্ছে অবশেষে। আগামীকাল রোজ শনিবার ভোর ৫.৩০ মিনিটে আফগানিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ৬.৩০ মিনিটে ২০তম দল হিসেবে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।
আমেরিকার বিপক্ষে সিরিজ পরাজয়ের পর বেশ চাপে আছে টাইগাররা। ফর্মে নেই দলের টপ অর্ডার ব্যাটাররা। সেরা ছন্দে না থেকেই আগামীকাল শ্রীলংকার মুখোমুখি হতে হবে শান্ত বাহিনীকে।
প্রথম দল হওয়ায় একাদশ কেমন হবে তা নিয়ে ভাবনার শেষ নেই সমর্থকদের মাঝে। তবে প্রত্যাশিত ক্রিকেটারদের নিয়েই একাদশ সাজানো হবে। লিটন নাকি জাকির, তা নিয়েই হতে পারে আলোচনা। শেষ পর্যন্ত জাকিরকে হটিয়ে লিটন দাসই থাকতে পারেন একাদশে, সে সম্ভাবনাই বেশি। শেখ মাহেদী ও রিশাদের মধ্যে রিশাদই এগিয়ে থাকবেন ব্যাটিং শক্তির কারনে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
