নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে রেকর্ড জয়ের পর ২য় ম্যাচে গতরাতে পাকিস্তানকেও হারালো স্বাগতিক আমেরিকা। পাকিস্তানের গড়া ১৫৯ রানের জবাবে ১৫৯ রান নিয়ে ম্যাচ টাই করে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করলো তারা।
প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও সাদাব খানের ২৫ বলে ৪০, বাবরের ৪৩ বলে ৪৪ ও শাহিন আফ্রিদির ১৬ বলে ২৩ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান করে পাকিস্তান। ৩ উইকেট শিকার করেন নাসতুস কেনজিগ। নেত্রভেলকার ২ উইকেট শিকার করেন।
১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোনাঙ্ক প্যাটেল ও গাউসের ব্যাটে সহজ জয়ের পথে থাকলেও প্যাটেল ৩৭ বলে ৫০ ও গাউস ২৬ বলে ৩৫ রান করে ফেরার পর আগের ম্যাচের সেরা ব্যাটার জোন্সের ২৬ বলে ৩৬ ও নিতিশ রানার ১৪ বলে ১৪ রানের সুবাদে শেষ ওভারে ১৫ রানের প্রয়োজনে ১৪ রান সংগ্রহ করে ম্যাচ টাই করে আমেরিকা। হারিস রউফ খরুচে বোলিং করে দলকে জেতাতে পারেননি।
সুপার ওভারে ছন্নছাড়া বোলিং করেন আমির। ৩ ওয়াইড সহ ১৮ রান ব্যয় করেন তিনি। জবাবে ১ উইকেট হারিয়ে ১৩ রানে থামে পাকিস্তানের ইনিংস। দূর্দান্ত জয়ে ইতিহাস সৃষ্টি করে আমেরিকা। ৩৭ বলে ৫০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ভারতের গুজরাটে জন্ম নেয়া ও গুজরাটের হয়ে অ১-৯ দলে খেলা বর্তমান আমেরিকান অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল।
এটি বিশ্বকাপে আমেরিকার টানা দ্বিতীয় জয়, পাকিস্তানের প্রথম পরাজয়।
