নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আমেরিকার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ গড়েছে পাকিস্তান।
ডালাসে টসে হেরে ব্যাট করতে আমেরিকার বোলারদের তোপে পড়ে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। রিজোয়ান ৯, ওসমান ৩ ও ফখর ১১ রান করে ফেরেন। ৪র্থ উইকেটে সাদাব ও বাবর আজম জুটি বেধে লড়াই করে দলকে এগিয়ে নেন। সাদাব ২৫ বলে ৪০ রান করে ফেরার পর আজম খানও শুণ্যে ফেরেন। ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে আবারো বিপাকে পড়া পাকিস্তানের হয়ে বাবর আজম ও শাহিন আফ্রিদি লড়াই করে শেষ পর্যন্ত ১৫৯ রানের সংগ্রহ গড়েন। বাবর ৪৩ বলে ৪৪, ইফতেখার ১৪ বলে ১৮ রান করে ফিরলেও শাহিন আফ্রিদি ১৬ বলে অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন।
আমেরিকার হয়ে ৩ উইকেট শিকার করেন নসতুস কেনজিগ। ২ উইকেট শিকার করেন নেত্রভেলকার। আলী খান ও জাসদিপ সিংহ ১টি করে উইকেট শিকার করেন।
বাবর আজম ৪৪ রানের ইনিংস খেলার পথে টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ৪০৬৭ রানের রেকর্ড গড়েন। এর আগে ভিরাট কোলি ৪০৩৮ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন।
টানা দ্বিতীয় জয় তুলে নেয়ার লক্ষ্যে ইনিংস বিরতি শেষে ১৬০ রান তাড়া করতে নামবে স্বাগতিক আমেরিকা। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে জয় পেয়েছিল স্বাগতিক আমেরিকা।
