নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি২০ বিশ্বকাপের ২য় ম্যাচে গতকাল পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্বাগতিক উইন্ডিজ।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে শেশে বউ এর ৪৩ বলে ৫০ ও কিপলিনের ১৮ বলে ২৭ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান করে পিএনজি। উইন্ডিজের হয়ে ২টি করে উইকেট শিকার করেন রাসেল ও জোসেফ।
১৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা উইন্ডিজ শেষ পর্যন্ত ব্রেন্ডন কিংয়ের ২৯ বলে ৩৪, পুরানো ২৭ বলে ২৭, রাসেলের অপরাজিত ৯ বলে ১৫ ও চেজের ২৭ বলে অপরাজিত ৪২ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে ৫ উইকেটের জয় তুলে নেয়।
বল হাতে ৪ ওভারে মাত্র ২৬ রান ব্যয়ের পর ব্যাট হাতে ২৭ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন রোস্টন চেজ।
