রাতে ক্যারিবিয়ান ঝড়ের অপেক্ষা!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টি২০ বিশ্বকাপ ২০২৪ আজ মাঠে গড়িয়েছে। প্রথম ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে স্বাগতিক আমেরিকা। মাত্র ৪০ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছেন ক্যারিবিয়ান বøাক অ্যারণ জোন্স।

আজ রাত ৮.৩০ ঘটিকায় মাঠে গড়াবে ২য় ম্যাচ। লড়বে আরেক স্বাগতিক উইন্ডিজ বনাম পাপুয়া নিউগিনি। এই ম্যাচে নিঃসন্দেহে ফেভারিট উইন্ডিজ। দুইবারের বিশ্বকাপজয়ী ক্যারিবিয়ানরা এবারও বিশ্বকাপ জেতার সম্ভাব্য দলের তালিকায় আছে।

প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৫৭ রানের পাহাড় গড়েছিল উইন্ডিজ। আজ অপেক্ষাকৃত ছোট দল পাপুয়া নিউগিনির বিপক্ষেও ক্যারিবিয়ান ঝড় দেখা যেতে পারে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »