নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল ২০২৪ এর ২য় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে হায়দ্রাবাদ। ক্লাসেন ৩৪ বলে ৫০ রান করেন।
চেন্নাইয়ে টসে হেরে ব্যাট করতে নামে হায়দ্রাবাদ। শুরুতেই ওপেনার অভিষেক শর্মা ৫ বলে ১২ রান করে ফেরেন। হেড ও ত্রিপাতি ঝড়ো ব্যাট করে দলকে এগিয়ে নিলেও ত্রিপাতি ১৫ বলে ৩৫, মার্কারাম ১, নিতিশ কুমার ৫ ও আবদুস সামাদ শুণ্য ও হেড ২৮ বলে ৩৪ রান করে ফিরলে ১২০ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া হায়দ্রাবাদ শেষ পর্যন্ত ক্লাসেনের ৩৪ বলে ৫০ ও শাহবাজের ১৮ বলে ১৮ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান করে।
রাজস্থানের হয়ে ৪৫ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন ট্রেন্ট বোল্ড। ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন আভেশ খান। ২৫ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন সন্দ্বীপ শর্মা।
ইনিংস বিরতি শেষে ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে রাজস্থান। এই ম্যাচে জয়ী দল ফাইনাল খেলবে খেলবে কোলকাতা নাইট রাইডার্সের সাথে।
